মানবতাবিরোধী মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বাদী ও জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহাবুবুল আলম অসুস্থ হয়ে এখন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার কাছে চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন তিনি।
হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শংকর কুমার ঘোষ জানান, তিনি প্রথমে সোমবার সন্ধ্যায় ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আসেন। পরবর্তীতে তিনি সুস্থ হলেও বর্তমানে আবার হৃদযন্ত্রজনিত রোগে আক্রান্ত হন। এ হাসপাতালে কার্ডিওলজিস্ট চিকিৎসক না থাকায় চিকিৎসকরা তাকে অন্যত্র উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন।
এদিকে, খবর পেয়েই জেলা প্রশাসক একেএম শামিমুল হক সিদ্দিকী, সিভিল সার্জন ডা. আব্দুল গনি অসুস্থ মাহাবুবুল আলমকে দেখতে হাসপাতালে ছুটে যান এবং তার খোঁজ খবর নেন। বর্তমানে তিনি হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।
হাসপাতালের বেডে অসুস্থ মাহাবুবুল আলম বলেন, উন্নত চিকিৎসার জন্য তার কাছে পর্যাপ্ত অর্থ নেই।
এসময় তিনি চিকিৎসার জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের কাছে সাহায্য কামনা করেন। (তার ব্যাংক একাউন্ট- সোনালী ব্যাংক, পাড়েরহাট শাখা, পিরোজপুর-সঞ্চয়ী হিসাব নং-১৮০)।
[b]ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সাঈদীর মামলার বাদী হাসপাতালে ভর্তি: চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা
মানবতাবিরোধী মামলায় ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত আসামি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর বাদী ও জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মাহাবুবুল আলম অসুস্থ হয়ে এখন পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





