সুনামগঞ্জে বজ্রপাতে মা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার শালুকাবাদ ইউনিয়নের কড়াইগড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ওই ইউনিয়নের চেয়ারম্যান মেহজাবিন আক্তার পুতুল জানান, সকাল সাড়ে ৮টায় বাড়ির বারান্দায় বসে ছেলে আরমান আহমদকে (আড়াই বছর) বুকের দুধ খাওয়াছিলেন পারভীন বেগম (৩৫)। এ সময় আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।
[b]ঢাকা, ১২ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]