লক্ষ্মীপুরের রায়পুরে মোটরসাইকেল চাপায় মো. শাকিল (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে রায়পুর-ফরিদগঞ্জ সড়কের গাছিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাকিল রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের বাসিন্দা রিকশা চালক আনোয়ার হোসেনের ছেলে এবং গাছিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানায়, বিকেলে রায়পুর-ফরিদগঞ্জ সড়কের গাছিরহাট এলাকায় রাস্তা পার হচ্ছিল শাকিল। এ সময় একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
[b]ঢাকা, ২১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]