[b]জুরিখ:[/b] ২০১৩ সালের ফিফা ব্যালোন ডি'অর পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে সোমবার। সুইজারল্যান্ডের জুরিখে ঘোষিত হবে গত বছরের বর্ষসেরা ফুটবলারের নাম।
২০০৯ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটি জিতে রেকর্ড গড়েছিলেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি। ২০১৩ সালেও পুরস্কারটি জয়ের দৌড়ে এগিয়ে আছেন তিনি। তবে মৌসুমে তিনবার চোট নিয়ে মাঠে বাহিরে থাকায় কিছুটা সন্দেহের মধ্যে রয়েছে বার্সেলোনার এই স্ট্রাইকার।
মেসির সঙ্গে তুমুল প্রতিযোগিতায় ব্যালোন ডি'অর প্রত্যাশী পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোও। রিয়াল মাদ্রিদের তারকা ২০১৩ সালে দুর্দান্ত পার্ফরম্যান্স দেখিয়েছে তার কৃতিত্বেই ব্রাজিল বিশ্বকাপ নিশ্চিত হয় পর্তুগালের। তাই পুরস্কাটির অন্যতম দাবিদার গতবারের রানার্স আপ ও সাবেক বিশ্বসেরা ফুটবলার রোনালদো।
এদিকে গত বছরটিতে দুর্দান্ত পার্ফরম্যান্স করেছেন ফ্রান্সের জাতীয় দলের তারকা ফ্রাঙ্ক রিবারি। বায়ার্ন মিউনিখ হয়ে ২০১৩ সালে পাঁচটি শিরোপা জিতেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ, বুন্দেসলিগা, ডিএফবি-পোকাল, ক্লাব বিশ্বকাপ ও জার্মান লিগ জয়ে অসামান্য অবদান ছিল ৩০ বছর বয়সী এই ফুটবলারের।
ফিফা ব্যালোন ডি'অর নিয়ে নানা প্রশ্ন জাগে আমাদের মনে। এমন কিছু প্রশ্নের উত্তর নিচে তুলে ধরা হলো:
[b]ফিফা ব্যালোন ডি'অর কি?[/b]
এটি এক ধরণের ফুটবল পদক যা বিশ্ব ফুটবলের প্রধান সংগঠন ফিফা কর্তৃক পরিচালিত হয়। ঘরোয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে ফুটবলে দক্ষতা ও ক্রীড়ানৈপুণ্যতা প্রদর্শনের উপর ভিত্তি করে দেয়া একটি বাৎসরিক পুরস্কার।
[b]কবে থেকে এটা দেয়া হয়?[/b]
১৯৯১ সাল থেকে পুরুষ বিভাগে ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়া হতো। আর ২০০১ সালে মহিলা বিভাগেও পুরস্কার চালু হয়। কিন্তু ২০১০ সালে ফ্রান্সের পাক্ষিক "ফ্রান্স ফুটবল" কর্তৃক প্রদেয় বালোন ডি’অর এবং ফিফা বর্ষসেরা ফুটবলার পদক একীভূত হয়ে ফিফা বালোন ডি'অর পদক প্রবর্তন করা হয়। পুরুষ বিভাগে এটি দেয়া হলেও মহিলা বিভাগে এখনো ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেয়া হয়।
[b]কিভাবে নির্বাচন করা হয়?[/b]
আন্তর্জাতিক ফুটবল দলের কোচ ও অধিনায়ক-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রীড়া সাংবাদিকগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে যোগ্যতম খেলোয়াড়কে খুঁজে বের করে পুরস্কৃত করেন।
[b]কে কে সেরা হলেন?[/b]
২০১০ সালে ফিফা ব্যালোন ডি'অর প্রবর্তনের পর থেকে ২০১২ সাল পর্যন্ত তিনবারই পুরস্কারটি জিতেন আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি।
[b]কখন ভোট দেয়া যায়?[/b]
ফিফা আগে থেকেই ভোটারদেরকে ভোটের তারিখ জানিয়ে দেয়। ২০১৩ সালের ১৫ নভেম্বর পর্যন্ত ভোট দেয়ার শেষ তারিখ থাকলেও ফিফা ও ফ্রান্স ফুটবল ২৯ নভেম্বর পর্যন্ত সময় বৃদ্ধি করেছিল।
শ্রেণীহীন
ব্যালন ডি'অর পুরস্কার ঘোষণা সোমবার
জুরিখ: ২০১৩ সালের ফিফা ব্যালোন ডি'অর পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করা হবে সোমবার। সুইজারল্যান্ডের জুরিখে ঘোষিত হবে গত বছরের বর্ষসেরা ফুটবলারের নাম





