পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ পরিবার ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।
ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের গিতালগছ গ্রামের রমিজুলের বাড়ির রান্না ঘর থেকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুণ লাগার পর মানুষ দিকবিদিক ছুটোছুটি করে পালাতে থাকে। আগুণ নিয়ন্ত্রণে আনার চেয়ে তারা নিজেদের প্রাণ বাঁচাতে পালাতে থাকে।
খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিস ও পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের ৩ টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় আড়াই ঘন্টা চেষ্ঠার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এতে গ্রামের ২৭ টি পরিবারের প্রায় ৫২ টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। নগদ টাকা, গৃহপালিত গরু-ছাগল, ধান, চাউলসহ ঘরে গচ্ছিত সব কিছু পুড়ে ছাঁই হয়ে গেছে।
অগ্নিকান্ডের শিকার হকিকুল (৪০), শমসের (৪০), এরফান (৪৫) ও মমতাজ (৫৫) সহ স্থানীয় নেতৃবৃন্দরা জানান, অগ্নিকান্ডে ক্ষতি হয়েছে প্রায় ১ কোটি টাকার সম্পদ। তবে কোন মানুষের হতাহতের খবর পাওয়া যায়নি।
আগুনের সূত্রপাত কোথা থেকে হলো এ নিয়ে সংশয়ের দেখা দিয়েছে। পঞ্চগড় ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মালেক জানান, আগুণের সূত্রপাত বাড়ির রান্নাঘরের চুলা থেকে হয়েছে। ঘটনার পরপরই তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন ও স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন।
[b]ঢাকা,এলআর, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
তেঁতুলিয়ায় অগ্নিকান্ডে ২৭ টি পরিবার ঘরছাড়া
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ভয়াবহ অগ্নিকান্ডে ২৭ পরিবার ঘরছাড়া হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। ফায়ার সার্ভিস স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত
আরামের পোশাকে ‘রিকভারি টি’ আনল টুরাগ
শরীরচর্চা, খেলাধুলা কিংবা অন্যান্য শারীরিক কার্যক্রমের পর সতেজ ও আরামদায়ক পোশাকে বদলে নেওয়ার জন্য নতুন ‘রিকভারি টি’ এনেছে টুরাগ অ্যাক্টিভ। হালকা ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী এই টি-শার্টের দাম রাখা হয়েছে ৫০০ টাকা। পণ্যটি পাওয়া যাবে বিশেষভাবে তৈরি পুনর্ব্যবহারযোগ্য ক্যানে, যা এর প্যাকেজিংয়েও যোগ করেছে ভিন্নতা।
এআই বাজারে টিকে থাকা দুই শীর্ষ বিনিয়োগকারী
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত বিস্তার নতুন সম্ভাবনার দরজা খুলে দিয়েছে। তবে এই খাতে বিনিয়োগের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি খাতের অভিজ্ঞ বিনিয়োগকারীরা।
প্রথম টি-টুয়েন্টিতে অজিদের কাছে হারলো টাইগররা
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করে ১৩১ রান লক্ষ্য দেয় অস্ট্রেলিয়াকে। কুপার কনলির ৪৭ রানের ঝোড়ো ইনিংসে ভর করে জয় তুলে নেই সফরকারীরা।
ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ইতিহাসের বাস্তবতা যখন স্পষ্টভাবে সামনে আসে, তখন ইতিহাস বিকৃতকারীরা টিকে থাকতে পারে না। অতীতে ফ্যাসিবাদী শক্তি নিজেদের রাজনৈতিক প্রয়োজনেই বাংলাদেশের রাজনীতিকে কৃত্রিমভাবে বিভক্ত ও মেরুকরণ করার চেষ্টা করেছিল বলে জানান তিনি।
ধমকিয়ে-পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না: মির্জা ফখরুল
ধমকিয়ে ও পিটিয়ে ক্ষমতায় টিকে থাকা যায় না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে হলে ভালো কাজের মধ্য দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।















