মিয়ানমারের সঙ্গে ভুল বোঝাবুঝিরও অবসান হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদু্জ্জামান খান কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রবিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন মামলাগুলোর ভিকটিম ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিতকরণ সংক্রান্ত একটি সভা শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী এ সময় মিয়ানমার সরকার বাংলাদেশের সঙ্গে সীমান্ত এলাকায় মোতায়েন করা সেনাদের দ্রুত প্রত্যাহার করে নেবে বলেও আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশের সীমান্ত রক্ষায় বিজিবিই যথেষ্ট। সেনা মোতায়েনের দরকার নেই।’
[b]ঢাকা, ১ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]