শালিখায় পুলিশের অস্ত্র চুরির ঘটনায় আটক ব্যক্তি কথিত বন্দুক যুদ্ধে নিহত হয়েছেন। পুলিশের দাবি শনিবার রাতে মাগুরা জেলার শালিখা উপজেলার গোবরা গ্রামে পুলিশের সঙ্গে বন্ধুকযুদ্ধে রাজু বিশ্বাস (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রাজু একই উপজেলার হারিশপুর গ্রামের জলিল বিশ্বাসের ছেলে।
শালিখা থানার ওসি বিপ্লব কুমার নাথ জানান, রাজু ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ভোরে গুবরা পঞ্চপল্লী মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্র থেকে পুলিশের একটি এসএমজি চুরি করে।
শনিবার সকালে রাজুকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে দুপুরে তার দেওয়া তথ্যমতে নিজ বাড়ির পাশের কলা বাগানের ভেতর মাটির নিচে থেকে হারানো অস্ত্রটি উদ্ধার করা হয়। রাতেই রাজুকে নিয়ে অস্ত্র উ্দ্ধারে গেলে তার সহযোগীরা পুলিশকে আক্রমন করে। এ সময় রাজু পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে নিহত হয়।
ঘটনাস্থল থেকে একটি বন্ধুক, ৬ রাউন্ড গুলি ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
[b]মাগুরা, ২ মার্চ(টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]