বাংলাদেশে বেকার শিক্ষিত যুবকদের একটাই কথা তা হল 'চাকরি চাই'। আর এ বেকারত্বকে দূর করার জন্য নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান ইউনূস সেন্টার আয়োজন করেছে সামাজিক ব্যবসা দিবসের।‘আমরা চাকরি খুঁজি না, আমরা চাকরি দাতা। বেকারত্বকে প্রেরণায় বদলে ফেলাই এর কাজ’। এই প্রতিপাদ্যের ওপর দিনব্যাপী চলবে অনুষ্ঠান।
আর এ উপলক্ষে আগামী ২৮ জুন হোটেল ব্লু রেডিসনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ অনুষ্ঠানে সুযোগ মিলবে বিশ্বের বিভিন্ন ব্যবসায়িক সম্প্রদায়ের মানুষের সাথে সাক্ষাত, সংযোগ এবং আলোচনার। সহযোগিতার বিনিময় ঘটারও সম্ভাবনা রয়েছে। এর মাধ্যমে জানা যাবে বেকারত্ব দূরীকরণের অভিনব উপায়। পাওয়া যাবে প্রেরণা।
ইউনূস সেন্টারের এ উদ্যোগ একটি সময়োপযোগী পদক্ষেপ। এর মাধ্যমে সামাজিক এবং অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের উপায় খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিশ্বের ৩০টি দেশের ২৫০ জন অতিথি নিয়ে অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করবেন নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস।
অতিথিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের রবার্ট এফ কেনেডি ন্যায়বিচার ও মানবাধিকার সংগঠনের সভাপতি কেরি কেনেডি, গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট এবং সিইও আন্দ্রে জং, যুক্তরাষ্ট্রের স্টোনি ফার্ম-এর সিইও গেরি হির্সবার্গ, টাটা স্টিল-এর আত্রাই সান্নাল, কাজাখস্তান অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিরা, চীনের ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল, ফ্রান্সের ২০ জন অতিথি, তাইওয়ানের ত্রিশ জন এবং আরো অনেকে।  
[b]ঢাকা, ৮ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]