দেশের অব্যাহত গুম-খুনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন কূটনীতিকরা। বুধবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অনুষ্ঠিত বৈঠকে এ উদ্বেগ প্রকাশ করেন তারা। বৈঠক সূত্রে এসব তথ্য জানা যায়।
এ সময় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘসহ ১৩টি উন্নত দেশের প্রতিনিধিকে নিজেদের অবস্থান অবহিত করে সরকার। কূটনীতিকদের ব্রিফিং করেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সূত্র জানায়, জাতিসংঘসহ যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রাজিল, রাশিয়া প্রভৃতি উন্নত দেশগুলোর কূটনীতিকদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজের এ অনুষ্ঠানে দেশের  সার্বিক বিষয়ে তাদের অবহিত করা হয়। নারায়ণগঞ্জের সাত খুন, মানবাধিকার পরিস্থিতি, র্যা ব বিলুপ্তি নিয়ে বিতর্ক এবং সম্প্রতি শেষ হওয়া উপজেলা নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম ও ড. গওহর রিজভী। তারা কূটনীতিকদের নানা প্রশ্নেরও জবাব দেন।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]