পাহাড় ধসে বড়লেখায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন।শনিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার শাহবাজপুর চা বাগানে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির কারণে পাহাড় ধসে চা বাগানের শ্রমিক রাজেশের (৩৫) বাড়ির উপর পড়ে। এতে রাজেশ, তার স্ত্রী মঞ্জু (৩০) ও তাদের এক বছর বয়সী শিশুকন্যা মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
রাজেশ ও তার স্ত্রী মঞ্জু শাহবাজপুর চা বাগানে কাজ করতেন। তাদের বাড়ি বাগানের ভেতরে পাহাড়ের পাশে ছিল। রাত থেকে এলাকায় প্রচুর বৃষ্টিপাত হয়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।
[b]ঢাকা, ১০ মে (টাইমিনিউজবিডি.কম) // জেআই[/b]