রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচির কারণে চট্টগ্রাম থেকে গতকাল সোমবার ঢাকাগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে ঢাকাগামী একটি ট্রেন সকালে চট্টগ্রাম স্টেশন ত্যাগ করেছে। চট্টগ্রামের সঙ্গে অন্যান্য জেলার ট্রেন যোগাযোগ স্বাভাবিক ছিল।
১৮-দলীয় জোটের ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কার্যত পণ্ড হয়ে যাওয়ায় সারা দেশে রাজপথ, রেলপথ ও নৌপথে অবস্থান কর্মসূচির ডাক দেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন। ঢাকা থেকে রোববার রাতে এই কর্মসূচি ঘোষণা করলেও স্থানীয় বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের কোনো নেতা-কর্মীকে গতকাল রাজপথে নামতে দেখা যায়নি।
দূরপাল্লার বাস কম চলাচলের কারণ ব্যাখ্যা করে চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘এত দিন খালেদা জিয়ার জ্বালাও-পোড়াও রাজনীতির কারণে আমরা কোণঠাসা ছিলাম। এখন সরকার আমাদের গাড়ি রিকুইজিশন শুরু করেছে। এ কারণে অনেক মালিক ভয়ে রাস্তায় গাড়ি নামতে দিচ্ছে না।’
ঢাকা যেতে চট্টগ্রামের গরীবুল্লাহ শাহ মাজারের বাস কাউন্টারে এসেছিলেন আলী এরশাদ। তিনি বলেন, ‘কাউন্টারে এসে দেখি কোনো বাস যাচ্ছে না। তাই ফিরে যাচ্ছি।’
শ্রেণীহীন
চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাস ছাড়েনি