নারায়ণগঞ্জে আবারও অপহরণের ঘটনা ঘটেছে। এবার অপহৃত হয়েছেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার রাত ১০টায় দোকান বন্ধ করে বাসায় ফেরার পথে অপহরণ হন তিনি। এ ঘটনায় ব্যবসায়ীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
অপহৃত ব্যবসায়ী সৈয়দ সাইফুল ইসলাম সিদ্ধিরগঞ্জ থানার সানাড়পার এলাকার সামিয়া সুপার মার্কেটের মালিক।
৭ অপহরণ ও খুনের রেশ কাটতে না কাটতেই নারায়ণগঞ্জে আবারো অপহরণের ঘটনা ঘটায় আতঙ্ক দেখা দিয়েছে সর্বত্র।
অপহৃত সাইফুল ইসলামের স্ত্রী জানান, অপহরণের পর সাইফুলের মোবাইল থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। তবে এর পর থেকে মোবাইলফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
এ ঘটনায় বিক্ষুব্ধ ব্যবসায়ীরা শুক্রবার সকাল থেকে সিদ্ধিগঞ্জে দোকান-পাট বন্ধ রেখে বিক্ষোভ করছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার শহীদুল ইসলাম জানিয়েছে, অপহরণের ঘটনায় থানায় জিডি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
[b]ঢাকা, ২ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]