নিখোঁজ বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবুরের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জে জেলা বিএনপির ডাকা আধাবেলার হরতাল চলছে।
সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি পয়েন্ট, উকিলপাড়া পয়েন্ট, বকপয়েন্ট, ওয়েজখালিসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পিকেটিং করছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার দুপুরে যুবদল নেতা আলী আকবর চৌধুরীকে আটক করেছে পুলিশ।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম খান জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে, জেলার দিরাই, ছাতক, তাহিরপুরসহ সবক’টি উপজেলায় শান্তিপূর্ণভাবে হরতাল চলছে।
৪ মে (রোববার) সুনামগঞ্জ থেকে সিলেটে নিজের বাসায় যাওয়ার পথে মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক সোহেল নিখোঁজ হন।
এর দুইদিন পর ৬ মে এ ঘটনায় সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুজিবুরের ভাগনি জামাতা রাবউল ইসলাম।
[b]ঢাকা, ১১ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
সুনামগঞ্জে অর্ধদিবস হরতাল চলছে
নিখোঁজ বৃটেন প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবুরের সন্ধান দাবিতে রোববার সুনামগঞ্জে জেলা বিএনপির ডাকা আধাবেলার হরতাল চলছে। সকাল থেকে বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের ট্রাফিক পয়েন্ট, কালিবাড়ি পয়েন্ট,
সুনামগঞ্জে বিষপানে ৩ শিশুর মৃত্যু, সংকটাপন্ন বাবা
সুনামগঞ্জের তাহিরপুরে রাতের কোনো এক সময়ে তিন শিশু সন্তানকে বিষপান করানোর পর এক বাবা নিজে বিষপান করেছেন। এতে মর্মান্তিকভাবে তিন শিশুরই মৃত্যু হয়েছে। মুমূর্ষু অবস্থায় পিতাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বজনপ্রীতির অভিযোগ সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগে অনিয়ম
সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে চরম অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির অভিযোগ উঠেছে।
সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা
সুরমা, কুশিয়ারা ও সোমেশ্বরী নদীর চারটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী দুই দিনে সুরমা-কুশিয়ারা অববাহিকার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা খারাপ হতে পারে।
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত সেবা কার্যক্রম চালু, প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকের দাবিতে আন্দোলনে নেমেছেন ওই কলেজের শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে ১২তম দিনে একাডেমিক ভবনে কলেজের অধ্যক্ষসহ শিক্ষকদের তালাবদ্ধ করে রেখে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
















