মাদারীপুরের শিবচরে ভয়াবহ আগুনে ১৬টি ঘর ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আবু সামাদ জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের ঢালী বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। গেদু ঢালীর ঘরে প্রথমে আগুন লাগলে তা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়লে ১৬টি ঘর পুড়ে যায়। এলাকাবাসী প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে শ্যালো মেশিন ব্যবহার করা হয়।
তিনি আরো জানান, আগুনে পুড়ে ২৫টি ছাগল, তিন শতাধিক মুরগিসহ ঘরের সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
শিবচর থানার ওসি ডি.এম বেলায়েত হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত করা হচ্ছে। কেউ জড়িত থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
শিবচরে ১৬টি ঘর ভস্মীভূত; অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতি
মাদারীপুরের শিবচরে ভয়াবহ আগুনে ১৬টি ঘর ভস্মীভূত হয়ে প্রায় অর্ধকোটি টাকার সম্পদ ক্ষতি হয়েছে। শনিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী আবু সামাদ জানান, উপজেলার উমেদপুর ইউনিয়নের চরকামারকান্দি গ্রামের ঢালী বাড়িতে এই আগুনের সূত্রপাত হয়। গেদু ঢালীর ঘরে প্রথমে আগুন লাগলে





