বাহরাইনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত তিন বাংলাদেশির লাশ আজ  ঢাকায় আসছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে মরদেহগুলো দেশে আসবে।
স্থানীয়রা জানান,নিহতরা হলেন হলেন কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের মোশাররফ হোসেন, একই গ্রামের ও গফুর মিয়া ও বুড়িচয়ংয়ের কাচারিতলার গ্রামের দুলাল। গত ২৮ ফেব্রুয়ারি মানামার মাখারকায় শ্রমিকদের আবাসস্থল দোতলা একটি ভবনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সৃষ্ট ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তিন শ্রমিক।
[b]ঢাকা,৮মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]