সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুর ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বিআরটিসি পরিবহনের একটি দোতলা বাস প্রায় ৫০ জন যাত্রী নিয়ে সাভারের নবীনগরের দিকে রওয়ানা দেয়। দুপুর ২টার দিকে বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়।
এসময় প্রায় ৩০ জন যাত্রী আহত হন। আহতদেরকে উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনা কবলিত বাসটিকে উদ্ধার করা হয়েছে।
[b]ঢাকা, ৩০ মে (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
শ্রেণীহীন
সাভারে দোতলা বাস উল্টে আহত ৩০
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। বলিয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় শুক্রবার দুপুর ২ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বিআরটিসি পরিবহনের একটি দোতলা বাস প্রায় ৫০ জন যাত্রী





