চট্টগ্রাম নগরীতে একটি মোজা তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন- আরাফাত রনি (২২) ও ইফতেখার আহমদ (৩৫)।
বায়েজিদ থানার এসআই পান্না লাল বড়য়া বলেন, কারখানায় আগুন লাগার সময় ২ শ্রমিক ভেতরেই ছিলেন।
ভোর সাড়ে ৪টায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২জনকেই মৃত ঘোষণা করেন।
দমকল বাহিনীর বায়েজিদ স্টেশনের কর্মকর্তা মোরশেদ আলম জানান, রাত সাড়ে ৩টার দিকে অক্সিজেনের শীতল ঝর্ণা এলাকায় সিদ্দিকুর রহমান ও মোর্শেদ আলমের মালিকানাধীন পাশাপাশি দুটি মোজা কারখানায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে।
ভোর সাড়ে ৫টার সময় দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানা দুটির প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে আগুনে পুড়ে ২ শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম নগরীতে একটি মোজা তৈরির কারখানায় আগুনে দগ্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর রাতে নগরীর বায়েজিদ থানার অক্সিজেন এলাকায় ওই অগ্নিকাণ্ড ঘটে। নিহতরা হলেন- আরাফাত রনি (২২) ও ইফতেখার আহমদ





