বুধবার ফরিদপুর নদী গবেষণা ইন্সটিটিউটে (নগই) পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ গঙ্গা ব্যারেজ প্রকল্পের মডেল পরিদর্শন করেছেন। ৩ কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে এ মডেলের কাজ সম্পন্ন করে নদী গবেষণা ইন্সটিটিউট।
পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন,এ প্রকল্প বাস্তবায়িত হলে এতদাঞ্চলের নদীর নাব্যতা সংকটের অবসান,লবণাক্ততা দূরীকরণ,মৎস্য ও কৃষি সম্পদের উন্নয়ন,পরিবেশের ভারসাম্য রক্ষাসহ দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে নব দিগন্তের সূচনা হবে।
তিনি বলেন,সরকার দেশের আর্থ-সামাজিক উন্নয়নে এ প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব,ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান,পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর আহমেদ খানসহ পানি উন্নয়ন বোর্ড ও নদী গবেষণা ইন্সটিটিউটের প্রকৌশলী ও উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে মন্ত্রী নদী গবেষণা ইন্সটিটিউট মিলনায়তনে (নগই) পরিচালনা পর্ষদের সাথে মতবিনিময় করেন।
[b]ঢাকা, ১২ ফেব্রুয়ারি ( টাইমনিউজবিডি.কম ) // কেএইচ[/b]
শ্রেণীহীন
গঙ্গা ব্যারেজের মডেল পরিদর্শন