[b]ঢাকা:[/b] আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে প্রায় দুই মাস পর বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
সোমবার রাত পৌনে নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে নির্বাচন,জোট নেতা-কর্মীদের প্রাণহানী,মন্ত্রিপরিষদ গঠন ও পরবর্তী আন্দোলন কর্মসূচী নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
খালেদা জিয়ার সভাপতিত্বে শুরু হওয়া বৈঠকে উপস্থিত আছেন জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য রেদওয়ান উল্লাহ শাহেদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্ণেল (অব.) অলী আহমেদ, জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ,ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান আব্দুল লতিফ নেজামী,এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু,খেলাফত মজলিস সভাপতি মওলানা মুহাম্মদ ইসহাক,জাগপা’র শফিউল আলম প্রধান,লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান,এনডিপি চেয়ারম্যান গোলাম মর্তুজা, বাংলাদেশ ন্যাপ সভাপতি জেবেল রহমান গাণি,ইসলামিক পার্টির এমএ মবিন, ন্যাপ ভাসানির শেখ আনোয়ারুল হক, মুসলিম লীগের কামরুজ্জামান খসরু, জমিয়তে ওলামা ইসলামের মুফতি শাহিনুর পাশা, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি।
বিরেধীজোটের বর্জন, হরতাল এবং অবরোধের মধ্যেই গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ১০ম জাতীয় সংসদ নির্বাচন। একতরফা নির্বাচনের পর নির্বাচিত সংসদ সদস্যদের শপথও অনুষ্ঠিত হলো। এমনকি গঠিত হলো নতুন মন্ত্রী পরিষদ এবং শপথ নিলেন নতুন মন্ত্রীরা।
অনেক নাটকীয়তার জন্ম দিয়ে নতুন সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক স্বৈরশাসক হুসেইন মুহাম্মদ এরশাদ, যাকে এরইমধ্যে প্রধানমন্ত্রীর বিশেষ দূত করা হয়েছে। মন্ত্রী পদমর্যাদায় এ পদে তিনি একজন পূর্ণ মন্ত্রীর সব সুযোগ সুবিধা ভোগ করবেন।
এদিকে, বিরোধী দলের আন্দোলন কঠোর হাতে দমন করার ঘোষণা দিয়েছেন তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর আসনে আসীন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
দেশের এই সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে একতরফা নির্বাচনে গঠিত সরকারের পতন ঘটিযে নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে শিগগিরই আরেকটি জাতীয় সংসদ নির্বাচনের দাবি আদায়ে ১৮ দলীয় জোটের নেতাদের সাথে বৈঠকে বেগম জিয়া শলা-পরামর্শ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এরআগে সর্বশেষ গত ১৮ নভেম্বর জোট নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শ্রেণীহীন
৫৪ দিন পর জোট নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া
ঢাকা: আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে প্রায় দুই মাস পর বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত পৌনে নয়টায় চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।





