ফরিদপুর শহরতলীর রঘুনন্দনপুর মহল্লার রিংকু নামের এক স্কুলছাত্রকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার অম্বিকাপুর এর ভাষানচর এলাকা থেকে নিহত স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে স্থানীয় গ্রামবাসী অম্বিকাপুর ভাষানচর এলাকার একটি ফসলি জমিতে স্কুলছাত্রের গলাকাটা লাশ দেখতে পেয়ে কোতোয়ালি থানা পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত রিংকু কোমরপুর অব্দুল আজিজ ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র। সে পড়াশুনা করার পাশাপাশি একটি অটোরিক্সা চালাতো।
গতকাল সোমবার সন্ধ্যার পর সে অটোরিক্সা নিয়ে বের হয়। রাতে সে আর বাড়ি ফেরেনি। আজ তার লাশ পাওয়া গেলো।
এ ব্যাপারে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলার দায়ের করা হয়েছে।
[b]ঢাকা, ১১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]