বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের কিরুদ্ধে বিদেশে অর্থ পাচার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার দুদকের এক সভায় ওই মামলাল তদন্তকারী কর্মকর্তা উপ পরিচালক আহসান আলীকে পরিবর্তন করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারকে মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে।
দুদক জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য এই বিষয়টি টাইমনিউজবিডিকে নিশ্চিত করেছেন।
জানা যায়, আগের তদন্তকারী কর্মকর্তা আহসান আলী মামলাটির তদন্তের দায়িত্ব পাবার পরই আসামি ড. খন্দকার মোশাররফ হোসেনকে গ্রেফতারের সিদ্ধান্ত নেন।
গত ১২ মার্চ দিবাগত রাতে গুলশান-২ এর ৫৫ নম্বর রোডের নিজ বাসভবন থেকে ড. খন্দকার মোশাররফকে গুলশান থানা পুলিশের সহযোগিতায় আটক করেন। পরদিন ১৩ মার্চ তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ৩ দিনের রিমান্ডে এনে ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী কর্মকর্তা আহসান আলী। বর্তমানে ড. খন্দকার মোশাররফ হোসেন কারাগারে আছেন।
গত ৮ এপ্রিল তদন্ত কর্মকর্তা আহসান আলী দুদকে ডেকে এনে জিজ্ঞাসাবদ করেন আসামি ড. খন্দকার মোশাররফ হোসেনের স্ত্রী বিলকিস আক্তারকে। শুধু তাই নয়, দুদক কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ওই দিন আহসান আলী আগ্রহসহকারে সাংবাদিকদের ডেকে প্রেস ব্রিফিং করেন। তিনি বলেন, আসামি মোশাররফের বিরুদ্ধে আনীত অভিযোগের অনেক তথ্য প্রমাণ পেয়েছেন। এই বিষয়টি নিয়ে দুদকের ভেতরে এবং বাইরেও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এর আগে দুদকের পরিচালক নাসিম আনোয়ার বিএনপির এই কেন্দ্রিয় নেতার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগটি অনুসন্ধান করেন। গত ৬ ফেব্রুয়ারি তিনি দুদকের পক্ষে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১৩। মামলাটি থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১৩ এর ১৩ ধারা এবং ২০০৯ এর ৪ ধারায় রেকর্ড করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী থাকাকালীন ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা গোপন করে যুক্তরাজ্যের ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা (আট লাখ চার হাজার ১৪২ দশমিক ১৩ বৃটিশ পাউন্ড) পাচার করেছেন সাবেক এই মন্ত্রী। আর তার এবং স্ত্রী বিলকিস আক্তারের যৌথ ব্যাংক হিসাবে (হিসাব নম্বর ১০৮৪৯২) ওই অর্থ পাচার করা হয়েছে।
[b]ঢাকা,একে,২৪মার্চ (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
শ্রেণীহীন
ড. মোশাররফের অর্থ পাচার মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের কিরুদ্ধে বিদেশে অর্থ পাচার মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।





