তুষার নামে এক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে অপর শ্রমিক। সোমবার দুপুরে নরসিংদী শহরের বিলাসদীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, অরুনমিয়ার মালিকানাধীন দেলোয়ার টেক্সটাইল মিলের শ্রমিক তুষার (১৬)। পাশবর্তী হেলাল মিয়ার মালিকানাধীন আমানত শাহ টেক্সটাইল মিলের শ্রমিক শাকিলের সাথে একটি মোবাইলের মেমোরি কার্ড নিয়ে বিরোধের এক পর্যায়ে তুষারকে কিল ঘুষি মারে। এতে সে মাটিতে লুটিয়ে পড়লে তাকে গলা টিপে হত্যা করে শাকিল।
এলাকাবাসী শাকিলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। নিহত শ্রমিক তুষার শিবপুর উপজেলার যোশর গ্রামের রুস্তম আলীর ছেলে বলে জানা গেছে।
নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
ঢাকা, এএম, ৫ মে (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
তুচ্ছ ঘটনায় শ্রমিক খুন
তুষার নামে এক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে অপর শ্রমিক। সোমবার দুপুরে নরসিংদী শহরের বিলাসদীতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, অরুনমিয়ার মালিকানাধীন দেলোয়ার টেক্সটাইল মিলের শ্রমিক তুষার (১৬)।





