বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের মা মকিদুন নেছা আর নেই। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি মারা যান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর। তিনি এক পালক পুত্র ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মকিদুন নেছার পালক পুত্র আইয়ুব আলী জানান, শুক্রবার সকাল ১১টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের প্রথম নামাযের জানাযা এবং বাদ জুম্মা আড়পাড়া ঈদগাহ ময়দানে দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। জানাযা শেষে তাঁকে আড়পাড়াস্থ নিজ বাড়ির আঙ্গিনায় দাফন করা হবে।
বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের মা মকিদুন নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ফরিদপুর-২ আসনের এমপি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, ফরিদপুর-৩ আসনের এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।
[b]ঢাকা, ২৩ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]