গাজীপুরে পুলিশ পরিচয়ে কেদারী চন্দ্র সরকার (৬০) ও ঝিলমোহন চন্দ্র সরকার (৫৫) নামে দুই ভাইকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সোমবার ভোর সাড়ে ৪টার সময় কালিয়াকৈরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, অপহৃত দুই ভাই হলেন কালিয়াকৈর সূত্রাপুর এলাকার মাধাই চন্দ্র সরকারের ছেলে ।
কালিয়াকৈর থানার ওসি ওমর ফারুক জানান, ভোরে ৭-৮ জনের একদল দুর্বৃত্ত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে কেদারী চন্দ্র সরকারকে ঘরের দরজা খুলতে বলে। না খোলায় দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তারা।
পরে কেদারী চন্দ্র সরকার ও তার ছোট ভাই ঝিলমোহন চন্দ্র সরকারকে জোর পূর্বক ধরে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। অপহরণকারীরা একটি কালো রঙের গাড়ি ও একটি মাইক্রোবাস নিয়ে এসেছিল বলে জানান তিনি। জমি জমার বিরোধ নিয়ে এ ঘটনা ঘটেছে কী না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
[b]ঢাকা, ২৮ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]