জেলার ফতুল্লায় মোস্তফা মিয়া (১২) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার নিখোঁজ হয়েছিল শিশুটি।
বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লায় পিঠালীপুল এলাকার একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই মিজানুর রহমান জানান, গত রোববার বিকালে মোস্তফা নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা সেলিম মিয়া ফতুল্লা মডেল থানায় একটি জিডি করেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পিঠালীপুল এলাকার একটি ড্রেন থেকে মোস্তফার লাশ উদ্ধার করা হয়। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত হচ্ছে বলেও জানান এসআই মিজান।
ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
শ্রেণীহীন
নারায়ণগঞ্জের ফতুল্লায় স্কুলছাত্রের মৃতদেহ উদ্ধার
জেলার ফতুল্লায় মোস্তফা মিয়া (১২) নামে তৃতীয় শ্রেণীর এক ছাত্রের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার নিখোঁজ হয়েছিল শিশুটি। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার ফতুল্লায় পিঠালীপুল এলাকার একটি পয়ঃনিষ্কাশন ড্রেন থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।





