নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে আজ শনিবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে দেশের ১০২টি উপজেলায় সব তফসিলি ব্যাংক খোলা থাকবে।
উপজেলা নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান, ব্যাংক ড্রাফট, পে-অর্ডার কিংবা পোস্টাল অর্ডার গ্রহণের সুবিধার্থে ব্যাংক খোলা রাখার জন্য নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে।
এতে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১০২টি নির্বাচনী এলাকায় তফসিলি ব্যাংকগুলোর সব শাখা খোলা রাখতে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছে।
[b]ঢাকা, ২৫ জানুয়ারি, (টাইমনিউজবিডি.কম)//ইএইচ/এফএ [/b]
শ্রেণীহীন
আজ ১০২টি উপজেলায় ব্যাংক খোলা
নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে আজ শনিবার উপজেলা নির্বাচনকে সামনে রেখে দেশের ১০২টি উপজেলায় সব তফসিলি ব্যাংক খোলা থাকবে





