ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে রোববার দুই জামায়াত নেতা নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেলে সাদা পোকাশের পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবী।
রবিবার বিকেল ৫টার দিকে দত্তনগর কৃষি ফার্ম এলাকা থেকে তাদের সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ দুই জামায়াত নেতা হলেন- মহেশপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক নজরুল ইসলাম (৪৮) ও দলের রাজনৈতিক সেক্রেটারি নাসির উদ্দীন মাস্টার (৬৭)।
নজরুল ইসলাম মহেশপুর উপজেলার বেগমপুর গ্রামের আলতাফ হোসেনের ছেলে ও মহেশপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কমিশনার এবং নাসির উদ্দীন মাস্টার একতারপুর গ্রামের মৃত এরশাদ মন্ডলের ছেলে ও বৈচিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।
মহেশপুর উপজেলা জামায়াতের আমির আব্দুল হাই জানান,রবিবার বিকেল ৫টার দিকে দত্তনগর ফার্ম এলাকা থেকে পুলিশ পরিচয় দিয়ে দুই জামায়াত নেতাকে ধরে নিয়ে যায় সাদা পোশাকধারী কয়েকজন। পরে তাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কোনো খোঁজ দিতে পারেননি।
এ বিষয়ে ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান বলেন,মহেশপুর উপজেলার দত্তনগর ফার্ম এলাকা থেকে পুলিশ কাউকে আটক করেনি। তিনি সাংবাদিকদের কাছ থেকে দুই জামায়াত নেতা নিখোঁজের কথা শুনেছেন।
[b]ঢাকা, ২৭ জানুয়ারি(টাইমনিউজবিডি)// জেআই[/b]
মহেশপুরে ২ জামায়াত নেতা নিখোঁজ
ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলা থেকে রোববার দুই জামায়াত নেতা নিখোঁজ হয়েছেন। রবিবার বিকেলে সাদা পোকাশের পুলিশ তাদের তুলে নিয়ে যায় বলে পরিবারের দাবী। রবিবার বিকেল ৫টার দিকে দত্তনগর কৃষি ফার্ম এলাকা থেকে তাদের সাদা পোশাকের পুলিশ তুলে নিয়ে যায়।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















