রাজবাড়ী-ফরিদপুর সড়কের আহলাদিপুরে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফ(৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরো দুই ব্যবসায়ী আহত হন।
শুক্রবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন-শফিকুর রহমান (৩৫) ও আতোয়ার হোসেন ( ৫৫)। আহতদের উদ্ধার করে প্রথমে রাজবাড়ী সদর হাসপাতলে ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিহত আশরাফ নাটোরের গুড় দাসপুরের মৃত মিজানুর রহমানের ছেলে। অপর দু’জন আহতের বাড়ি একই এলাকায়।
গোয়ালন্দ মোড় হাইওয়ে থানার সার্জেন্ট নাজিমুদ্দিন জানান, নাটোর থেকে ফরিদপুরগামী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান রাজবাড়ী-ফরিদপুর সড়কের পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আশরাফ নামে এক মাছ ব্যবসায়ীর মৃত্যু হয়।
এসময় অপর দু’জন মাছ ব্যবসায়ী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ীর মর্গে পাঠিয়েছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ০৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
শ্রেণীহীন
পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১
রাজবাড়ী-ফরিদপুর সড়কের আহলাদিপুরে মাছ বোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে আশরাফ(৪০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আরো দুই ব্যবসায়ী আহত হন। শুক্রবার





