মাদারীপুরের শিবচর উপজেলায় শামীম খান ওরফে পিচ্চি শামীম (৩২)  নামের এক চরমপন্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা।
বৃহস্পতিবার ভোররাতে উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামের নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শামীম পূর্ব বাংলা সর্বহারা পার্টির দক্ষিনাঞ্চলের দুর্ধষ নেতা আজিজের বিশ্বস্ত সহযোগী ছিলেন। নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি ২০০৫ সালে জোড়া পুলিশ হত্যা মামলায় চার বছর জেল খেটে গত বছর বের হয়েছিলেন বলেও জানিয়েছে পুলিশ।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ ভোররাতে পিচ্চি শামীমকে ১২ জনের একটি মুখোশধারী দল ধরে নিয়ে যায়। পরে সন্ত্রাসীরা তাকে পাশ্ববর্তী কলাবাগানে ধরে নিয়ে উপুর্যপরী কুপিয়ে হত্যা করে।
খবর পেয়ে শিবচর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে শামীমকে উদ্ধার করে হাসপাতালে আনার পথে তার মৃত্যু হয়।
পুলিশের ধারণা, চরমপন্থীদের প্রতিপক্ষ দলই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। শামীমের হাত, পা ও বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
মাদারীপুর,১৩ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ