[b]ঢাকা: [/b]ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভুঁইয়া জুয়েলকে পুনরায় ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার বেলা সোয়া ৩টার দিকে ঢাকা মুখ্য মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খান ও আমিনুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর ধানমন্ডি, কলাবাগান, মতিঝিল ও নিউমার্কেট থানায় দায়ের করা ৪ মামলায় ২  দিন করে মোট ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তারা আদালতে উপস্থিত হয়ে রিমান্ড আবেদন করেন।
আসামী পক্ষের জামিন আবেদন না মঞ্জুর করে ৮ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।