পেট্রোবাংলার ১৩ কোম্পানীতে লোক নিয়োগে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে তিতাস গ্যাস কোম্পানীর আরও ৯ ডিজিএমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
বৃহস্পতিবার বিকালে দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপপরিচালক আহসান আলী তিতাস গ্যাস কোম্পানীর ওই ৯ শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলবি নোটিশ পাঠান।
নোটিশে আগামী ১৩ এপ্রিল সকাল ১০টায় তিতাসের ডিজিএম প্রকৌশলী সামসুজ্জামান, আবদুল ওয়াদুদ, সাইফুল ইসলাম ও ফখরুল ইসলামকে এবং ১৫ এপ্রিল সকাল ১০টায় হেদায়েতুল ইসলাম, আজিজুল হক, মীর মশিউর রহমান ও আলাউদ্দীন আহমেদকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
ঢাকা, একে, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এসআর
শ্রেণীহীন
তিতাসের আরও ৯ ডিজিএমকে দুদকের তলব
পেট্রোবাংলার ১৩ কোম্পানীতে লোক নিয়োগে নানা অনিয়ম ও শত কোটি টাকার দুর্নীতি অনুসন্ধানে তিতাস গ্যাস কোম্পানীর আরও ৯ ডিজিএমকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।