ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- ব্রাহ্মণবাড়িয়া পশ্চিম মেড্ডার জিন্নাত (৩), একই এলাকার সবুজ (৪), লাফাং গ্রামের জাবেদ (২) এবং নবীনগরের ডুসাকান্দা গ্রামের কালন (৪)।
বুধবার দুপুরে তারা সবাই পৃথকভাবে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। পরে এলাকাবাসী পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।
[b]ঢাকা, ২১ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]