[size=2]সাভারের ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের আমরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখল করে জালভোট দেওয়ায় ১০ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। [/size]
রোববার বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে। এর আগে সকাল ৮টা থেকে ধামরাই উপজেলায় চতুর্থ দফায় উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রুহণ শুরু হয়।
ধামরাই উপজেলার সহকারী রিটার্নিং অফিসার মোমিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
[b]সাভার, ২৩ র্মাচ (টাইমনউিজবডি.কম)//এএইচ[/b]