টঙ্গীর মধুমিতা রোডে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সুজন মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত সুজন মধুমিতা রোডের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে মধুমিতা রোডে ছিনতাইকারী সন্দেহে সুজনকে গণপিটুনি দেয় জনগণ। পরে টঙ্গী হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
[b]ঢাকা, ০৬ জুন (টাইমনিউজবিডি.কম) // এএইচ[/b]
শ্রেণীহীন
ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত
টঙ্গীর মধুমিতা রোডে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে সুজন মিয়া (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহত সুজন মধুমিতা রোডের বাসিন্দা বলে জানা গেছে।





