[b]সিডনি:[/b] ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন না অ্যাশেজ সিরিজ সেরা অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিশেল জনসন। পরের ম্যাচগুলোতে ভাল পার্ফরম্যান্সের জন্য তাকে বিশ্রাম দেয়া হয়েছে বলে জানিয়েছেন অসি কোচ ড্যারেন লেহমান।
অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ তে হোয়াইট ওয়াশ করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বাঁ-হাতি পেসার জনসন। আগুন ঝড়া বোলিংয়ে ৩৭ উইকেট শিকার করেন তিনি।
পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে রোববার। মেলবোর্নের মাঠের এই ম্যাচটি জনসন মিস করবেন। কিন্তু ১৭ জানুয়ারি গাবাতে দ্বিতীয় ওয়ানডেতেই দলে ফিরবেন তিনি।
কোচ লেহমান সাংবাদিকদেরকে বলেন, "এটা তার জন্য বড় একটি গ্রীষ্মকালীন মৌসুম। তাই তাকে কিছু দিনের জন্য বিশ্রাম দেয়া হয়েছে। পরের ম্যাচগুলোতে তার ভাল পার্ফরম্যান্সের জন্যই এটা করা হয়েছে
শ্রেণীহীন
বিশ্রামে জনসন
সিডনি: ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামছেন না অ্যাশেজ সিরিজ সেরা অস্ট্রেলিয়ার ক্রিকেটার মিশেল জনসন।





