দুদক কর্মকর্তারা ধোয়া তুলসী পাতা নয় বলে মন্তব্য করেছেন দুনীতি দমন কমিশন (দুদক) সচিব মো. ফয়জুর রহমান । সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বুধবার দুপুরে দুদক মিডিয়া সেন্টারে মাসিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এসব কথা বলেন।
তিনি বলেন, দুদকের কর্মকর্তাদের মধ্যকার দ্বন্দ্বটা তাদের নিজস্ব ।এটা তাদের আভ্যান্তরীণ বিষয়,দুদকের অফিসিয়াল বিষয় নয়। একজন মহাপরিচালক আর একজন উপপরিচালকের মধ্যকার বিষয় । তিনি অপর এক প্রশ্নের জবাবে বলেন, তদন্ত এবং অনুসন্ধানকালেও কর্তৃপক্ষ ইচ্ছে করলে যে কোনো কর্মকর্তাকে পরিবর্তন করতে পারেন।
সচিব বলেন, দুদকের ২২টি জেলা কার্যালয়ে কর্মকর্তারা যেতে চান না। সবাই ঢাকায় থাকতে চান। তিনি বলেন, একবার ২২ জন কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলি করার পর ২১ জনই নানা অজু হাত দাড় করালেন। কেউ নিজের অসুস্থ্য আবার কেউ পরিবারের অসুস্থ্যতার বিষয় বলতে থাকেন।
[b]ঢাকা,একে্, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // এসএইচ[/b]
শ্রেণীহীন
দুদক কর্মকর্তারা ধোয়া তুলসী পাতা নয়
দুদক কর্মকর্তারা ধোয়া তুলসী পাতা নয় বলে মন্তব্য করেছেন দুনীতি দমন কমিশন (দুদক) সচিব মো. ফয়জুর রহমান । সুনিদিষ্ট অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার দুপুরে দুদক মিডিয়া সেন্টারে মাসিক সংবাদ





