পিরোজপুরের কাউখালীতে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শাহনাজ (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করলে পুলিশ অভিযুক্ত চিকিৎসক মাইনুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায়।
শাহনাজ কাউখালীর কেউন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ।
স্থানীয় সূত্রে জানা গেছে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মুক্তি ক্লিনিকে ওই ছাত্রীর অ্যাপিন্ডিসাইটিস অপারেশন করেন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাইনুল ইসলাম।
অপারেশনের সময় মাত্রাতিরিক্ত চেতনানাশক ঔষধ প্রয়োগ করার কারণে অপারেশন থিয়েটারেই শিশুটির মৃত্যু হয়। কিন্তু বিষয়টি চেপে যাওয়ার চেষ্টা চালায় ক্লিনিক কর্তৃপক্ষ। ১ ঘণ্টার পরে বিষয়টি জানাজানি হলে শিশুর স্বজন এবং এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্ত চিকিৎসককে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
শাহনাজের পিতা শহিদুল ইসলাম জানান, চিকিৎসার জন্য তার মেয়েকে ক্লিনিকে নিয়ে আসা হলে তড়িঘড়ি করে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। ভুল চিকিৎসার কারণেই তার মেয়ে মারা গেছে।
সর্বশেষ খবর অনুযায়ী এ ব্যাপারে যেন কোন মামলা না হয় সে জন্য চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষ কাউখালী থানার সাথে দফারফা করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে কাউখালী থানান অফিসার ইন চার্জ (ওসি) সুলতান মাহমুদ জানান অভিযুক্ত চিকিৎসককে আটক করা হয়েছে।নিহতের স্বজনরা লিখিত অভিযোগ দিলে মামলা হবে।
[b]পিরোজপুর,১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
ভুল চিকিৎসায় স্কুল ছাত্রীর মৃত্যু; আটক চিকিৎসক
পিরোজপুরের কাউখালীতে একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় শাহনাজ (১২) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক ঘেরাও করলে পুলিশ অভিযুক্ত
আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে: শিক্ষামন্ত্রী
আগামীতে স্কুল ও মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নপত্রে নেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মাদ্রাসার শিক্ষার্থীরা তুলনামূলক বেশি জিপিএ-৫ পাওয়ার কারণ অনুসন্ধানে এ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং এমপিওভুক্ত শিক্ষকদের বদলি প্রক্রিয়া নিয়েও কথা বলেছেন শিক্ষামন্ত্রী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে শিক্ষার্থী-শিক্ষকসহ নিহত ২১
পাকিস্তানের পেশোয়ারের আফ্রিদি আবাদ এলাকায় একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে অন্তত ২১ জনের প্রাণহানি হয়েছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৭ শিক্ষার্থী।
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০
পাকিস্তানের পেশোয়ারের দির কলোনিতে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২৯ জন শিক্ষার্থী ও একজন নারী শিক্ষক রয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ শিশু আহত হয়েছে।
রিয়াদের আকাশে হুথি ক্ষেপণাস্ত্র ধ্বংস, স্কুল-ক্লিনিক ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করেছে দেশটির প্রতিরক্ষা বাহিনী। তবে একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে শহরটির একটি স্কুল ও মেডিকেল ক্লিনিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
শ্রেণিকক্ষে গভীর ঘুম স্কুল শিক্ষিকা পেলেন কারণ দর্শানোর নোটিশ
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রেণিকক্ষে টেবিলের ওপর মাথা রেখে ঘুমানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সুপর্ণা রানী নামের এক সহকারী শিক্ষককে শোকজ করা হয়েছে।
















