ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আজ শুক্রবার আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আনোয়ার ও আলাউদ্দিন।
আজ ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এর আগেও এ ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে।
একরামুলের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে আজ সকাল ১০টায় ফুলগাজী উপজেলা সদরে মানববন্ধন করা হয়। সেখানে জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী অংশ নেন।
সেখানে নিজাম হাজারী চেয়ারম্যান একরামুল হককে নির্মম ও পৈশাচিক কায়দায় হত্যার নিন্দা জানান এবং অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল আলিম। তিনি চেয়ারম্যান একরামকে হত্যার জন্য সরাসরি গত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মাহতাব উদ্দিন চৌধুরীকে (মিনার) দায়ী করেন এবং তাঁকে গ্রেপ্তারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা থাকলেও তা করা হয়নি।
সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম, সাবেক সভাপতি রুহুল আমিন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী মজুমদারসহ অনেকে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, ২৩ মে(টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
একরামুল হত্যার ঘটনায় গ্রেফতার ৪
ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান একরামুল হক হত্যার ঘটনায় আজ শুক্রবার আরও দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আনোয়ার ও আলাউদ্দিন। আজ ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।





