[b]ঝিনাইদহ: [/b]জেলায় শনিবার সকাল সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে অবরুদ্ধ রাখার প্রতিবাদে এই হরতালের আহবান করা হয়।
বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে ঝিনাইদহ শহরে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ঝিনাইদহ পৌর বিএনপির সভাপতি জাহিদুজ্জামান মনা।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক জানান, বিরোধী দলের নেত্রী খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে শনিবার হরতাল আহবান করা হয়েছে।