শামীম রেজা নামের এক পল্লী চিকিৎসককে অপহরণ করেছে দূর্বৃত্তরা। অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করেছে।
শুক্রবার রাতে বাগের হাটের শরণখোলায় এ অপহরণের ঘটনা ঘটে।
অপহরণের ঘটনায় শামীমের ভাগ্নে সাইফুল ইসলাম শরণখোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। শনিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন কাজল বেগম ও হোসেন আলীকে আটক করেছেন পুলিশ।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মো. সালেক জানান, 'অপহরণের ঘটনা অবগত হওয়ার পর পুলিশ অপহরণকারীদের আটকের চেষ্টা চালাচ্ছে'। এ ঘটনায় ইতোমধ্যে কয়েকটি টিম অভিযানে রয়েছে বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৩ মে (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]