কিশোরী ধর্ষণ মামলায় যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে কাবিখা প্রকল্পের সভা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আককৃত জাহাঙ্গীর আলম উপজেলার চরমোহনা ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।
জানা গেছে, চর মোহনা ইউনিয়নের দক্ষিণ রায়পুর গ্রামের জাহাঙ্গীর আলম বুধবার দুপুরে পাশের বাড়ির এক প্রবাসীর ঘরে যায়। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা প্রবাসীর কিশোরী মেয়েকে একা পেয়ে ধর্ষণ করে জাহাঙ্গীর। বিষয়টি গত দুই দিন স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা করে জাহাঙ্গীরের পরিবারসহ কয়েকজন প্রভাবশালী এলাকাবাসী। মামলার তারিখেই কিশোরীকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। এ ঘটনায় কিশোরী বাদী হয়ে তার বিরুদ্ধে রায়পুর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
অভিযোগ অস্বীকার করে যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম জানান, তার সঙ্গে ওই কিশোরীর পরিবারের সুসর্ম্পক রয়েছে।
রায়পুর থানার উপ-পরিদর্শক আবুল বাসার জানান, তাকে জিজ্ঞাসাবাদ শেষে শুক্রবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
[b]ঢাকা, ৫ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]