তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশে মহাজোট সরকারের বিকল্প জামায়াত-হেফাজত-বিএনপির জঙ্গিবাদী তালেবানি সরকার হতে পারে না।’
পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মৃতি পৌর মুক্তমঞ্চে শনিবার বিকেল ৫টায় পাবনা জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘মহাজোট সরকারের বিকল্প কোনও অন্ধকারের অপশক্তি ও চক্রান্তের সরকার হতে পারে না। আমরা দু’দিন আগে পালা বদলের বাজেট দিয়েছি। এ বাজেট সামনে এগোনোর বাজেট, বৈষম্য কমানোর বাজেট এবং সমৃদ্ধি অর্জনের বাজেট।’
তথ্যমন্ত্রী বলেন, ‘যখন শেখ হাসিনা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করছেন তখন কোনও অন্তর্কলহ, ক্ষমতাবাজী ও দলবাজী আমরা সহ্য করবো না। হয় বাংলাদেশ টিকবে, না হয় জামায়াত-বিএনপি-হেফাজতের জঙ্গিবাদী সরকার হবে।’
তথ্যমন্ত্রী দেশের সংবিধান ও গণতন্ত্রের ভবিষৎ নিয়ে এক শ্রেণীর বুদ্ধিজীবীদের ‘মাথা ব্যথা’ শুরু হয়েছে উল্লেখ করে তাদের উদ্দেশে বলেন, ‘যারা বাংলাদেশ মানে না, যারা সংবিধান মানে না, মানবতা মানে না, তাদের সঙ্গে কোন ধরনের আলোচনা হতে পারে না।’
জেলা জাসদের সভাপতি আমিরুল ইসলাম রাঙার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাসদ নেত্রী লুৎফা তাহের এমপি, সহ-সভাপতি রেজাউল করিম তানসেন এমপি, সাংগঠনিক সম্পাদক করিম শিকদার ওয়ায়েদুর রহমান চুন্নু, পাবনা জেলা জাসদের সাধারণ হাবিবুল হক মিন্টু প্রমুখ।
সম্মেলনের শুরুতে প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সম্মেলনে পাবনাসহ নাটোর, কুষ্টিয়া, বগুড়া, সিরাজগঞ্জসহ বিভিন্ন জেলার নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী পাবনা প্রেস ক্লাব পরিদর্শন ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
‘মহাজোট সরকারের বিকল্প জামায়াত-হেফাজত, বিএনপি নয়’
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘বাংলাদেশে মহাজোট সরকারের বিকল্প জামায়াত-হেফাজত-বিএনপির জঙ্গিবাদী তালেবানি সরকার হতে পারে না।’ পাবনার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্মৃতি পৌর মুক্তমঞ্চে শনিবার বিকেল ৫টায় পাবনা জেলা জাসদের সম্মেলনে
বিএনপি সরকার জনগণের সাথে গাদ্দারি করছে
শরীয়তপুর জেলা জামায়াতের আমীর আব্দুর রব হাশেমীর সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিনসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
রাত পোহালেই ভোট,কে জিতবে!জামায়াত না বিএনপি
রাত পোহালেই বহুল আলোচিত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় থাকা বিএনপি ও জামায়াতে ইসলামীর প্রার্থী ও সমর্থকদের মধ্যে শেষ মুহূর্তে চরম উত্তেজনা ও স্নায়ুযুদ্ধ বিরাজ করছে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন এবং ভোটগ্রহণ কর্মকর্তাদের তালিকা নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে ভোটের পরিবেশ, প্রশাসনের নিরপেক্ষতা ও সামগ্রিক নিরাপত্তা এখন সর্বমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
নাহিদ ইসলাম বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারিও ভুক্তভোগী
বিশেষ গোষ্ঠীর হাতে রাজনীতির নিয়ন্ত্রণ চলে যাওয়ায় সারা দেশেই বিএনপি-ছাত্রদলের দুর্দিনের বহু কান্ডারি ভুক্তভোগী হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।
নাহিদ ইসলাম তত্ত্বাবধায়ক সরকারে নিজেদের লোক বসানোর পাঁয়তারা করছে বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা পদে নিজেদের পছন্দের ব্যক্তিকে বসানোর জন্য বিএনপি এখন থেকেই পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে তাদের দেওয়া র্যাঙ্ক চয়েস পদ্ধতির ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার গঠনের ফর্মুলা বাস্তবায়ন করতে হবে।
নাহিদ আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, সবই করছে বিএনপি
আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে দলটিকে ফিরিয়ে আনতে যা যা করা প্রয়োজন, বিএনপি সরকার তাই করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।















