এবার দুই উপজাতিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি থেকে শান্তি পরিবহনের একটি বাস থেকে নামিয়ে একদল অস্ত্রধারী তাদেরকে অপহরণ করে।
তাদরে মধ্যে একজনের নাম জনি চাকমা (৩৫)। সে বাঘাইছড়ি উপজেলা মৎস্য অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারী। অপরজনের নাম জানা যায়নি। তবে তিনি একজন ব্যবসায়ী বলে জানা গেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আজিজুল হক জানান, আমরা ঘটনাটি যাচাই করে দেখছি।
[b]ঢাকা, ৬ জুন (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]