চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চৌমুহনীর মরিয়ম নগর বাজারে শুক্রবার গভীর রাতে আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল, ১১টি মাছের আড়ত, তিনটি চায়ের দোকান, একটি জুতার দোকান এবং একটি পুরনো জ্বালানি তেল বিক্রির দোকান।
নগরীর আগ্রাবাদের ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর শাহেদুর রহমান টাইম নিউজকে জানান, শুক্রবার গভীর রাত ১টা ১০ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
[b]চট্টগ্রাম,১৫ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ[/b]
চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চৌমুহনীর মরিয়ম নগর বাজারে শুক্রবার গভীর রাতে আগুনে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। আগুনে পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হল, ১১টি মাছের আড়ত,
রাজধানীতে বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই ব্যক্তি।
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
রাজধানীর কেরানীগঞ্জের একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এ ছাড়া আরও তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
সাড়ে ৩ ঘণ্টা পর কারখানার গোডাউনে আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন কারখানায় লাগা আগুন সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন।
রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক ফের কক্সবাজারের হোটেলে আগুন
কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিসেন্স’ নামের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনার সময় হোটেলটিতে তিন শতাধিক পর্যটক অবস্থান করছিলেন। আগুন লাগার পরপরই তারা সবাই নিরাপদে হোটেল থেকে বেরিয়ে আসেন।
















