চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে ৮টি ককটেলসহ দু’জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারী পরিচালক মফিজুল ইসলাম জানান, ককটেলগুলো বিক্রির জন্য দু’জন দেওয়ানহাট মোড়ে অবস্থান করছিল। খবর পেয়ে র্যাবের একটি টিম সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করে। এসময় তাদের তাদের কাছ থেকে প্যাকেটে মোড়ানো ককটেল উদ্ধার করা হয়। আটক দু’জনের বিরুদ্ধে ডবলমুরিং থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
[b]ঢাকা, ০৬ মে(টাইমনিউজবিডি.কম)//জেইউ[/b]
শ্রেণীহীন
চট্টগ্রামে ককটেল উদ্ধার, আটক ২
চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার দেওয়ানহাট এলাকা থেকে ৮টি ককটেলসহ দু’জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তাদের আটক করা হয়।