[b]ঝালকাঠি: [/b]নাশকতার আশঙ্কায় ঝালকাঠি থেকে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার গভীর রাতে তাদের গ্রেপ্তার করে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, নলছিটি পৌর বিএনপির সেক্রেটারি ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সোরোয়ার হোসেন তালুকদার ও কাঁঠালিয়ার চেচিরামপুর ইউনিয়ন সেক্রেটারি সালাম হোসেন।
কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জেল হোসেন ও গোয়েন্দা পুলিশের জেলা কর্মকর্তা (ডিআইওয়ান) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন