[b]ঢাকা: [/b]ভারত ব্যবসাসংক্রান্ত আশাবাদ বা আস্থা সূচকে ব্যাংকিংয়ে শীর্ষ অবস্থান থেকে সরে অষ্টম স্থানে নেমে এসেছে। দেশটির অর্থনীতির ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৯ শতাংশ করপোরেট। ২০১৪ সালের অর্থনীতি ও প্রবৃদ্ধির ভবিষ্যৎ সম্পর্কিত এক সমীক্ষায় এ কথা বলা হয়েছে।
তালিকায় ভারত অষ্টম স্থান অর্জন করলেও শীর্ষে উঠে এসেছে সংযুক্ত আরব আমিরাত ও ফিলিপিনস। এ দুটি দেশের অর্থনীতি ও প্রবৃদ্ধি সম্পর্কে ৯০ শতাংশ করপোরেট বা ব্যবসায়িক গ্রুপ আশাবাদ ব্যক্ত করেছে। এর পরের অবস্থানে রয়েছে ৮৪ শতাংশ পয়েন্ট নিয়ে লাতিন আমেরিকার দেশ পেরু। গ্র্যান্ট থরনটস বিজনেস রিপোর্ট (আইবিআর) এ তথ্য দিয়েছে। প্রতিষ্ঠানটি প্রতি বছরই এ সমীক্ষাটি পরিচালনা করে।
গ্র্যান্ট থরনট ইন্ডিয়া এলএলপি ন্যাশনাল ম্যানেজিং পার্টনার বিশেষ চান্দিয়ক বলেন, ভারত ব্যবসাসংক্রান্ত আস্থা বা আশাবাদ তালিকায় ৮ নম্বরে নেমে এসেছে। অথচ বিশ্ব তালিকায় গত পাঁচ বছর একটানা তার অবস্থান ছিল শীর্ষে।
আইবিআর তালিকাভুক্ত এবং প্রাইভেট উভয় ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের মনোভাবের সমন্বয়ে সমীক্ষা পরিচালিত হয়। বর্তমান প্রতিবেদন প্রস্তুতে বিশ্বব্যাপী বিভিন্ন শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের তিন হাজার ৫০০ সিনিয়র এক্সিকিউটিভের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। সমীক্ষাটি পরিচালনা করা হয়েছে ২০১৩ সালের নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে।
চান্দিয়ক আরো বলেন, সাম্প্রতিক রাজ্য পর্যায়ের নির্বাচনী ফলাফলে রিজার্ভ ব্যাংক ও সরকারের গত কয়েক মাসের পরিবর্তিত মনোভাব এবং কঠোর পদক্ষেপে ব্যবসায়ীমহলকতটা আশাবাদী তা বিবেচনা করা হয়েছে। সমীক্ষা অনুযায়ী তারা আগামী মাসগুলোর ব্যাপারে অনেকটাই আশাবাদী।
তিনি বলেন, বর্তমান সরকার অথবা নতুন কোনো সরকার থেকে খুব দ্রুত ও খুব বেশি কিছু আশা করার ঝুঁকি রয়েছে। তবে আমি আশা করি, ২০১৪-১৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক থেকে ইতিবাচক মনোভাব পাওয়া যাবে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকন্তু রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে রঘুরাম রাজনের নিয়োগ মনে হয় অর্থনীতিকে স্থিতিশীল করেছে এবং যা খুব বেশি প্রয়োজন সেই ব্যবসায়ীদের আস্থাও অর্জন করতে পেরেছে।
প্রতিবেদন অনুযায়ী ৯০ শতাংশ ব্যবসায়ী হাউস মনে করে, ২০১৪ সালে তাদের রাজস্ব আয় বাড়বে এবং ৭৬ শতাংশ মনে করে, এ বছর তাদের মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। প্রায় ৩৫ শতাংশ শিল্প ও ব্যবসায়ী গ্রুপ মনে করে, তাদের রফতানি তুঙ্গে উঠবে।
এ বছর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আরঅ্যান্ডডি) উদ্যোগও বাড়বে। কারণ ৪৬ শতাংশ হাউস এ ব্যাপারে তাদের ব্যয় বৃদ্ধির কথা জানায়। এ ছাড়া ৬৫ শতাংশ বিজনেস হাউস মনে করে, ২০১৪ সালে কর্মসংস্থানের ব্যাপক বৃদ্ধি ঘটবে।
বেশ কয়েকটি ব্যাপারে ভারতে ব্যবসা করা সম্পর্কে আশাবাদ ব্যক্ত করা সত্ত্বেও কম অর্থপ্রাপ্তি নিয়ে ব্যবসায়ীমহলের উদ্বেগ রয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এতে আরো বলা হয়, ৫২ শতাংশ কোম্পানি বিশ্বাস করে, ২০১৪ সালে অর্থের ঘাটতির কারণে তাদের ব্যবসা মার খাবে এবং তাদের প্রবৃদ্ধি পরিকল্পনার বাস্তবায়ন বিঘিœত হবে।
শিল্প ও ব্যবসাক্ষেত্রে ভারতে অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে জ্বালানি ব্যয় বৃদ্ধি, বিভিন্ন ধরনের আইন ও বিধি, লাল ফিতার বন্ধন এবং দক্ষ কর্মীর অপ্রতুলতা। সূত্র : ইকোনমিক টাইমস
[b]টাইমনিউজবিডি/এসএমআর[/b]
শ্রেণীহীন
ব্যবসাসংক্রান্ত আস্থা তালিকায় ভারত শীর্ষ থেকে অষ্টম স্থানে
ঢাকা: ভারত ব্যবসাসংক্রান্ত আশাবাদ বা আস্থা সূচকে ব্যাংকিংয়ে শীর্ষ অবস্থান থেকে সরে অষ্টম স্থানে নেমে এসেছে। দেশটির অর্থনীতির ব্যাপারে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে সমীক্ষায় অংশগ্রহণকারী ৬৯ শতাংশ করপোরেট।





