প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, যে অপরাধী সে অপরাধীই। দলের লেবাস পরলেই পার পাবে তা কিন্তু হবে না। আমার সিদ্ধান্ত পরিস্কার। অপরাধ যেই করুক, অন্যায় যে করুক, কে কোন দল করে তা আমি দেখবো না।
জাপান সফররত প্রধানমন্ত্রী সে দেশে অবস্থানকারী প্রবাসী বাংলাদেশীদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন।
তিনি বলেন, এক ধরনের লোক আছে যারা সব সময় সরকারি দল করে। তারা সরকার আসলে ভোল পাল্টে সরকারি দল
হয়ে যায়। এখন যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা জামায়াত-শিবিরের লেবাস ও ভোল পাল্টে আওয়ামী লীগ, যুবলীগে আশ্রয় নিয়েছে। এরা যুবলীগের ভেতরে এসে যত অপকর্ম, খুন, খারাবী, সন্ত্রাসী করে যাচ্ছে।’
হোটেল অকুরাতে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাপান আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা এম আরিফ শামসুল আলম ভূট্টো এবং মাহমুদ রবি চৌধুরী অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
প্রবাসী বাঙ্গালীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা অপরাধীকে কখনো প্রশ্রয় দিই নাই। কখনো দেবো না। আমরা বাংলাদেশকে শান্তিপূর্ণ ও অর্থনৈতিকভাবে উন্নত দেশ হিসেবে গড়ে তুলবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়ন করবো।’
প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন বাংলাদেশ আরো আগে উন্নত দেশে পরিণত হতো। কিন্তু মিলিটারি ডিকটেশন দেওয়ার কারণে বাংলাদেশ গণতন্ত্রের ওপর বার বার আঘাত এসেছে, তাদের কারণে বাংলাদেশ কাঙ্কক্ষিত উন্নতি করতে পারেনি। বিভিন্ন সময় কিছু গাদ্দার সৃষ্টি হয়েছিল, তারা এ দেশের সর্বনাশটা করেছে।
শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, আমরা বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাতে চাই। ভিক্ষার ঝুলি নিয়ে দ্বারে দ্বারে ঘুরতে চাই না।
৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশের জনগণের জন্য স্বর্ণযুগ ছিল উল্লেখ করে শেখ হাসিনা বলেন ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে সন্ত্রাস ও জঙ্গিবাদের অভয়ারণ্যে পরিণত করে দেশকে। বিএনপি-জামায়াত-শিবির মিলে নানা ধরনের অপকর্ম করে এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে প্রশয় দেয়।
প্রধানমন্ত্রী বলেন, ২০০৭ সালে কেয়ারটেকার সরকার এসে নিজেদের টেককেয়ার করেছে। তাদের খায়েশ ছিল কিভাবে ক্ষমতাকে পাকাপোক্ত করবে। তারা আমাকে দেশে আসতে বাধা দেয়। কিন্তু আন্তর্জাতিক চাপে অবশেষে দেশে আসতে দেয়।
[b]ঢাকা, ২৯ মে (টাইমনিউজবিডি.কম) //এএইচ[/b]
শ্রেণীহীন
দলের লেবাসে অপরাধীরা পার পাবে না
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অপরাধীদের বিরুদ্ধে তাঁর কঠোর অবস্থানের কথা উল্লেখ করে বলেছেন, যে অপরাধী সে অপরাধীই। দলের লেবাস পরলেই পার পাবে তা কিন্তু হবে না। আমার সিদ্ধান্ত পরিস্কার। অপরাধ যেই করুক, অন্যায় যে করুক, কে কোন দল করে তা আমি দেখবো না।





