ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকাণ্ডের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক জাহিদ চৌধুরীকে রোববার সন্ধ্যায় আটক করেছে পুলিশ। শহরের বারাহিপুর এলাকা থেকে সিএনজি করে যাওয়ার সময় ফেনী মডেল থানার এসআই গোলাম হাক্কানী তাকে আটক করেন।
আধিপত্য নিয়ে একরামের সাথে বিরোধ থাকায় জাহিদের নাম হত্যাকাণ্ডের পর থেকে গণমাধ্যমে বেশ আলোচিত হয়। শনিবার র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়লা জেসমিন বড় মনির ছেলে আবিদ জানান, একরাম হত্যাকাণ্ডের জন্য জাহিদ তাদেরকে ৫টি পিস্তল সরবরাহ করেন।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান ও ফুলগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে তার প্রাডো জিপে প্রথমে গুলি করে এবং পরে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় গত ২০মে।
শহরের একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্য দিবালোকে শত শত মানুষের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গাড়িচালক মামুনসহ (৩০) চারজন গুরুতর আহত হন।
ঘটনার পর থেকেই দায়ীদের ধরতে র্যাব-পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত এই ৯জনকে আটক করা হয়।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//কেবি//এএইচ[/b]
শ্রেণীহীন
একরামূল হত্যার পরিকল্পনাকারী জিহাদ চৌধুরী গ্রেফতার