ভারতে পাচারের সময় ফুলবাড়ী উপজেলার কুটী চন্দ্রখানা সীমান্ত থেকে জয়ন্তী রানী (১৫) নামে এক স্কুল ছাত্রীকে উদ্ধার করেছে এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে প্রতিবেশী নূর ইসলাম তাকে কাটাতাঁরের বেড়া দেখার প্রতিশ্রুতি দিয়ে সীমান্তে নিয়ে যায়। ৯৪০ নং পিলারের কাছে এলে ওই প্রতিবেশী মোবাইলে পাচারকারীচক্রের সঙ্গে যোগাযোগ করতে থাকলে মেয়েটির সন্দেহ হয় এবং চিৎকার শুরু করে। পরে স্থানীয় এলাকাবাসী মেয়েটিকে উদ্ধার করে এবং পাচারকারীকে পুলিশের কাছে সোপর্দ করে।
ফুলবাড়ী থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সন্ধ্যায় জয়ন্তীর বাবা রামজিৎ রবিদাস বাদি হয়ে ফুলবাড়ী থানায় একটি অপহরণের পাচার মামলা দায়ের করেছেন।
[b]ঢাকা, ৯ মে (টাইমনিউজবিডি.কম)// এএইচ[/b]